‘সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণকে নিয়ে

2025-12-07T17:00:00+00:00
2025-12-07T17:06:24+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
‘সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ৫:০৬ পিএম
তারেক রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া
সামনের সময় কিন্তু ভালো নয়, কঠিন সময় আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণকে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে। গণতন্ত্রই পারে সব অপতৎপরতা ঠেকিয়ে দিতে। 

রোববার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরস্থিতি ভালো করতে হবে। না হলে দেশের ক্ষতি হয়ে যাবে। যদি সরকার গঠন করতে পারি, তবে শুরুতেই দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে।
 
তিনি দাবি করেন, দেশে দুর্নীতির লাগাম টানতে পারে শুধু বিএনপি। অতীতে লাগাম টেনে ধরেছে, ভবিষ্যতেও পারবে।
 
তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচার যেভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে, একটি দল সেভাবেই এখন অপপ্রচার চালাচ্ছে। সেই দলের দুইজন বিএনপির আমলে মন্ত্রী ছিলেন। তারা সিনিয়র মানুষ, তারা গত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার ওপর আস্থা রেখেছিলেন শেষদিন পর্যন্ত, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে।

 
এ সময় দেশবাসীকে ঐকব্যদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ গড়ার কাজ করতে হলে, মানুষের অবস্থান পরবির্তন করে ভালো অবস্থানে নিতে হলে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারে। গণতন্ত্রই পারে সব ষড়যন্ত্র রুখে দিতে। প্রতিটি ক্ষেত্রে এখন অরাজকতা বিরাজ করছে। 



সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   তারেক রহমান  বিএনপি  গণতন্ত্র 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: