খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টানা ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নেয়া খালেদা জিয়াকে দেখতে

2025-12-07T18:52:32+00:00
2025-12-07T18:53:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম  আপডেট: ০৭.১২.২০২৫ ৬:৫৩ পিএম  (ভিজিট : ১৯৭)
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টানা ১৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নেয়া খালেদা জিয়াকে দেখতে রোববার (৭ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিকেল পৌনে ৪টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান, এসময় তার নিরাপত্তা নিশ্চিত করে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। হাসপাতালের সামনে যদিও নেতাকর্মীদের তেমন কোনো ভিড় দেখা যায়নি, তবে কিছু পথচারী থমকে দাঁড়িয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন। এরপর তাকে চিকিৎসার জন্য সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয় এবং নিবিড় চিকিৎসা চলমান রয়েছে।

এএডি/


  বিষয়:   খালেদা জিয়া  হাসপাতাল  তারেক রহমান  জুবাইদা রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: