সন্তান লাভের একটি দোয়া

ইসলাম ডেস্ক

ইসলামের আলো

মা-বাবার জন্য আল্লাহর বড় নেয়ামত হলো সন্তান। সন্তান আত্মার ধন ও চোখের প্রশান্তি। সন্তানকে ঘিরে মা-বাবার পৃথিবী সুন্দর হয়। আলোকিত

2025-12-07T21:22:12+00:00
2025-12-07T21:22:12+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
ইসলামের আলো
সন্তান লাভের একটি দোয়া
ইসলাম ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ পিএম   (ভিজিট : ২৮০)
ছবি : ফ্রিপিক
মা-বাবার জন্য আল্লাহর বড় নেয়ামত হলো সন্তান। সন্তান আত্মার ধন ও চোখের প্রশান্তি। সন্তানকে ঘিরে মা-বাবার পৃথিবী সুন্দর হয়। আলোকিত হয়। সন্তান ছাড়া স্বামী-স্ত্রীর জীবন শূন্য। যেন ধু ধু বালুচর। 

আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান পুত্র সন্তান দান করেন। কাউকে আবার পুত্র ও কন্যা উভয় সন্তানই দান করেন; যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। সুতরাং নেক সন্তানের জন্য দোয়া ও আমল করতে হয়।

পৃথিবীর প্রায় সব মা-বাবাই চান, তার সন্তান নেককার হোক। ভালো হোক। সেজন্য তারা কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে দ্বিধা করেন না। সন্তান বখাটে হয়ে গেলে মা-বাবার যেন চিন্তার শেষ নেই। এজন্য নেক সন্তানের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি (সা.) এমন একটি দোয়া শিখিয়েছেন—আনাস ইবনু মালিক (রা.) বলেন, ‘আমার মা, আমাকে নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল, আপনার এ ছোট খাদেম আনাস, আপনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন। তখন রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি বললেন—

বাংলা উচ্চারণ : ‘আল্লাহুম্ম আকসির মা লাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া আতিল ওমরাহু, ওয়াগফির লাহু, ওয়া বারিক লাহু ফিমা রাজাকতাহু।’

বাংলা অর্থ : হে আল্লাহ, আপনি তার অর্থ, সন্তান ও বয়স বেশি করে দিন। আর তাকে ক্ষমা করুন এবং তাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন। (সহিহ বোখারি, হাদিস : ৬৩৪৪)


নেক সন্তানের জন্য ইবরাহিম (আ.)-এর দোয়া
আল্লাহতায়ালা নবী ইবরাহিম (আ.) নেক সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন। দোয়াটি ছিল—

বাংলা উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সলিহিন। 

বাংলা অর্থ : হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র দান করুন। (সুরা সাফফাত, আয়াত : ১০০)

আরআর


  বিষয়:   ইসলাম  দোয়া  সন্তান 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: