নামাজে প্রস্রাবের চাপ এলে যা করবেন

ইসলাম ডেস্ক

ইসলামের আলো

কখনো কখনো নামাজের পূর্বপ্রস্তুতি সত্ত্বেও মসজিদে জামাত শুরু হওয়ার পর প্রস্রাবের প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে, প্রস্রাবের চাপ

2025-12-10T09:58:50+00:00
2025-12-10T09:58:50+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
ইসলামের আলো
নামাজে প্রস্রাবের চাপ এলে যা করবেন
ইসলাম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ এএম   (ভিজিট : ১৮৪)
জামাতে নামাজ আদায়ের দৃশ্য। ছবি : ইসলামিক রেলিফ অস্ট্রেলিয়া
কখনো কখনো নামাজের পূর্বপ্রস্তুতি সত্ত্বেও মসজিদে জামাত শুরু হওয়ার পর প্রস্রাবের প্রয়োজন দেখা দেয়। এ ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে, প্রস্রাবের চাপ যদি এত কম হয়, যার কারণে নামাজে খুশুখুজু বিনষ্ট হয় না, তবে ওই অবস্থায় নামাজ পড়া দোষণীয় নয়। কিন্তু যদি চাপ এত বেশি থাকে যে, মনোযোগ সহকারে নামাজ পড়া কঠিন হয়ে যায়, তবে সে ক্ষেত্রে জামাত ছেড়ে দিয়ে আগে জরুরত সেরে নিতে হবে। এরপর অজু করে একাকী বা জামাতে নামাজ পড়া যাবে। কারণ বেশি চাপ নিয়ে নামাজ পড়া মাকরুহ। এতে নামাজের খুশুখুজু নষ্ট হয়। 

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ ও পরকালের বিশ্বাসী ব্যক্তির জন্য প্রসাবের চাপ থেকে স্বস্তি লাভ করা পর্যন্ত নামাজ পড়া বৈধ নয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৯১)


অন্যত্র বর্ণিত হয়েছে, নবীজি (সা.) বলেন, ‘মসজিদে নামাজের জামাত শুরু হওয়ার পর তোমাদের কারও শৌচাগারে যাওয়ার প্রয়োজন দেখা দিলে সে যেন প্রথমে তা সেরে নেয়।’ (আবু দাউদ : ৮৮; আলবাহরুর রায়েক ২/৩৩; রদ্দুল মুহতার : ১/৬৪১)

আরআর



  বিষয়:   নামাজ  প্রস্রাব  চাপ  মাসয়ালা 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: