বিশ্বকাপে ইতিহাস গড়ায় বড় অঙ্কের বোনাস পেল হকি দল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ভারতে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে ইতিহাস গড়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন বাংলাদেশ যুব হকি দল। চ্যালেঞ্জার কাপে অস্ট্রিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিল

2025-12-15T22:13:03+00:00
2025-12-15T22:13:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
বিশ্বকাপে ইতিহাস গড়ায় বড় অঙ্কের বোনাস পেল হকি দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম  আপডেট: ১৫.১২.২০২৫ ১০:১৩ পিএম  (ভিজিট : ২৪৩)
বাংলাদেশ যুব হকি দল। সংগৃহীত ছবি
ভারতে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে ইতিহাস গড়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন বাংলাদেশ যুব হকি দল। চ্যালেঞ্জার কাপে অস্ট্রিয়াকে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। 

হকিতে ঐতিহাসিক সাফল্যের কারণে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক সম্মানি দেওয়ার ঘোষণা দেয় ফেডারেশন। 

সোমবার (১৫ ডিসেম্বর) বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাটির শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে আগত যুব দল ও অ-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জজয়ী নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়। 

এ সময় আমিরুলদের জন্য ৬৫ লাখ টাকা বোনাস প্রদান করা হয়েছে। হকি ফেডারেশন ৪০ লাখ টাকা ও বিমানবাহিনী প্রধান ২০ লাখ বোনাস দিয়েছে দলকে। এর মধ্যে আমিরুল ইসলাম ছাড়া বাকি সবাইকে দেওয়া হয়েছে ৩ লাখ টাকা করে। দুর্দান্ত পারফরম্যান্স করা আমিরুলকে ৬০ লাখ টাকা থেকে কোনো বোনাস না দিয়ে তাকে আলাদাভাবে প্রদান দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।


বিশ্বকাপের দল ছাড়াও অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে ব্রোঞ্জ জেতা দলের মেয়েদেরকে। তাদের এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এক লাখ টাকা করে বোনাস দেওয়া হয়েছিল। সোমবারের সংবর্ধনায় দলকে দেওয়া হয় ১০ লাখ টাকা।

বিশ্বকাপে বাংলাদেশের এই চমক জাগানিয়া পারফরম্যান্সের পেছনে বড় অবদান ডাচ কোচ আইকম্যানের। তার সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ। তিনি বাংলাদেশের দায়িত্বে আর থাকতে চান না। 

আইকম্যান নিয়ে ফেডারেশনের অবস্থান সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, তিনি অত্যন্ত ভালো মানের কোচ। তবে প্রতি মাসে কয়েক হাজার ইউরো প্রয়োজন তাকে রাখতে হলে। সরকার থেকে আমরা এই অর্থ সংস্থান পেলে অবশ্যই তাকে রাখার চেষ্টা করব। অর্থ না পেলে তো প্রস্তাব বা আলোচনা করতে পারি না।

উল্লেখ্য, ২৪ দলের মধ্যে ১৭তম হয়ে বাংলাদেশ জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। আর বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম বিশ্বকাপে তাক লাগিয়ে ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকসহ করেছেন ১৮ গোল। সর্বাধিক গোলদাতার পুরস্কারও জিতেছেন। আমিরুলের এই কৃতিত্ব বিশ্বকাপে রেকর্ডও।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিশ্বকাপ  ইতিহাস  পুরস্কার  হকি দল 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: