কবে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এতোদিন এ খবর দলের শীর্ষ নেতারা বলে আসলেও এবার নিজেই

2025-12-17T04:40:36+00:00
2025-12-17T05:58:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
কবে দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন নিজেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ এএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৫:৫৮ এএম  (ভিজিট : ৮৫৯)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এতোদিন এ খবর দলের শীর্ষ নেতারা বলে আসলেও এবার নিজেই জানালেন কবে দেশে ফিরছেন তিনি। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। 

বক্তব্যে তিনি বলেন, ‘আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়, এক ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একইসাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম ১৭ প্রায় ১৮ বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’ 


বিজয় দিবসের আলোচনা সভায় দেশবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৭১ এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫ এ পরাজিত হয়েছিল, ৮১ তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬ তে যারা ষড়যন্ত্র করেছিল, এরপরেও যারা ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও থেমে নেই, এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দেশে ফিরবেন  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: