ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটিলাটভিয়ার রাজনৈতিক ইভারস ইজ্যাবসকে পর্যবেক্ষণ মিশনের প্রধান

2025-12-17T01:40:43+00:00
2025-12-17T01:40:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:৪০ এএম   (ভিজিট : ১৬৭)
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটিলাটভিয়ার রাজনৈতিক ইভারস ইজ্যাবসকে পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে নির্বাচন করেছে। 

সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। যদিও বেশ আগে থেকে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এবং অন্তর্বর্তী সরকার। এবার গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত ইইউ’র ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হলো। 

ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং লাটভিয়ার রাজনীতিবিদ ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। 

 
বিজ্ঞপ্তিতে ইভার্সকে উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশে এই মিশন নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে। এ মিশনকে তিনি জনগণ এবং তাদের শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার আকাঙ্ক্ষার প্রতি ইইউর সমর্থনের বাস্তব উদাহরণ হিসেবে বর্ণনা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল আন্তর্জাতিক অঙ্গীকার এবং গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড অনুযায়ী পুরো নির্বাচনী প্রক্রিয়া মূল্যায়ন করবে। একই সঙ্গে প্রক্রিয়ার বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইইউ  নির্বাচন পর্যবেক্ষণ  মিশনের প্রধান  ইভার্স ইজাবস  ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: