আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুন : জুমা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনের সম্ভাব্যস্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমা।বুধবার (১৭

2025-12-17T23:27:06+00:00
2025-12-17T23:35:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুন : জুমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ১১:৩৫ পিএম
ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন জুলাই আন্দোলনে তার সহযোদ্ধা ফাতিমা তাসনিম জুমা। 

বুধবার (১৭ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। 

ফেসবুক পোস্টে জুমা বলেন, ‘ওসমান ভাই আজীবন ফাইটার মানুষ। ০.১% হোপ থাকা অব্দি আমরা আশাবাদী ভাই ফিরবেন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করুন সকলে। ১৮ কোটি মানুষের দোয়ায় আল্লাহ তার কুদরতির হাতে ভাইকে ফিরিয়ে দিবেন ইনশা আল্লাহ।’ 

এর আগে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। 


ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, ‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন।’ 

শফিকুল আলম বলেন, ‘রাত ৯:৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।’ 

তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: