দেশের রিজার্ভ আরও বাড়ল, কত জানাল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন বা ৩২

2025-12-17T23:07:16+00:00
2025-12-17T23:07:16+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অর্থনীতি
দেশের রিজার্ভ আরও বাড়ল, কত জানাল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ পিএম 
প্রতীকী ছবি
প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩২৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন বা ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার। 


এর আগে গত ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২১২২ দশমিক ৯২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭৪৫৪ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার। 

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   দেশের রিজার্ভ  কেন্দ্রীয় ব্যাংক 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: