বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত

2025-12-18T18:55:40+00:00
2025-12-18T18:57:27+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
খেলাধুলা
বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপ ট্রফি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ৬:৫৭ পিএম  (ভিজিট : ৩৪৩)
ফিফা বিশ্বকাপ-২০২৬ ট্রফি। সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাস বাকি। ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে আসছে। এটি নিয়ে আসছে বহুজাতিক কোমলপানীয় কোম্পানি কোকা-কোলা। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। 

কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আগামী ১৪ জানুয়ারি ২০২৬ ঢাকায় পৌঁছাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এবারই অংশ নেবে সবচেয়ে বেশি দল, তেমনি অনুষ্ঠিত হবে সবচেয়ে বেশি ম্যাচও। সে হিসেবে আসরের ট্রফির সফরও ফুটবলপ্রেমীদের কাছে অনেক গুরুত্বের। 

এ প্রসঙ্গে কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস) মিকায়েল ভিনে বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আমরা  আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।’ 


তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।’ 

এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। 

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ‘ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে, কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। একই সঙ্গে সামনে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন, যেখানে আয়োজক দেশ হিসেবে যুক্ত হচ্ছে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। তিনি জানান, এবারের ট্রফি ট্যুরটি বিশেষ, কারণ এটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১ টি ফিফা সদস্য দেশের ১৮২ টিতে ভ্রমণ করেছে। 

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও থাকবে। অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নেবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে। 

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা প্রতিটি দেশে পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। এই ট্যুরের অংশ হিসেবে প্যাকেজিং সংগ্রহ ও পুনর্ব্যবহার কার্যক্রমসহ বিভিন্ন টেকসই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। 

ফিফার দীর্ঘদিনের অংশীদার হিসেবে কোকা-কোলার সঙ্গে সংস্থাটির সম্পর্ক ১৯৭৬ সাল থেকে। ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপ-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজনের একমাত্র অধিকার কোকা-কোলার, যার মাধ্যমে বিশ্বজুড়ে হাজারও ফুটবলভক্ত এই ঐতিহাসিক ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাংলাদেশ  ফুটবল  বিশ্বকাপ ট্রফি 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: