বিমানের টিকিট কাটলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ২৪

2025-12-18T21:53:04+00:00
2025-12-18T22:05:24+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
বিমানের টিকিট কাটলেন তারেক রহমান
২৪ ডিসেম্বরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৩ পিএম  আপডেট: ১৮.১২.২০২৫ ১০:০৫ পিএম  (ভিজিট : ১৬১)
মেয়ে জাইমা রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য ২৪ ডিসেম্বর দেশে ফেরার বিমান টিকিট কেটেছেন বিএনপির শীর্ষ এ নেতা। তারেক রহমান নিজের ও পরিবারের অন্য সদস্যদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬টি টিকিট কেটেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে ফ্লাইটটি। ২৫ ডিসেম্বর দেশে অবতরণ করবে। তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সহকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। 

জানা গেছে, প্রয়োজনীয় বুকিং প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও দেওয়া হয়নি। 

এদিকে, লন্ডনের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি। 


অন্যদিকে, আজ গুলশানে বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট। এরপর তিনি বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং পরে বাসায় যাবেন। 

এর আগে, বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন, মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ২৪ ডিসেম্বর  বিমান  টিকিট  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: