ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গতকাল বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ ছাত্র-জনতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু হয়। সারাদেশে তীব্রভাবে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। এমতবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলীয় দুই কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ ছাড়া, বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত এবং রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সময়ের আলো/এনএ