হাদির হত্যাকাণ্ড গোটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা গোাটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৯ ডিসেম্বর)

2025-12-19T18:23:08+00:00
2025-12-19T19:53:13+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
হাদির হত্যাকাণ্ড গোটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে
সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ১৯.১২.২০২৫ ৭:৫৩ পিএম  (ভিজিট : ১৩০)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ফাইল ছবি
ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা গোাটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ  কথা বলেন তিনি। এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ভেতরে ও বাইরে সক্রিয় পতিত ফ্যাসিবাদী শক্তি গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। 

এ সময় তিনি বলেন, ‘গণমাধ্যম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সারাদেশে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তিকে হামলার পেছনে সুগভীর চক্রান্ত আছে। এরপরেও সঠিক সময়ে নির্বাচন হবে।’ 


কারা ওসমান হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় তা দেশের জনগণ চিহ্নিত করেছে বলেও জানান তিনি। 

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিএনপি প্রস্তুত। দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’ 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাদির হত্যাকাণ্ড  গোাটা জাতি  অনুভূতি  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: