কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবরে গতকাল বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ ছাত্র-জনতা। হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র

2025-12-19T17:46:15+00:00
2025-12-19T17:46:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার আহত
হাদির মৃত্যুতে প্রথম আলো অফিসে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১০৪)
প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে দুই ফায়ার কর্মী গুরুতর আহত হন। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবরে গতকাল বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ ছাত্র-জনতা। হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে দুই ফায়ার কর্মী গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাদের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। আহতরা হলেন- মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। 

তাদের দুজনকে নিয়ে আসা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুই জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার। কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে পানির লাইন দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে তারা অসুস্থ হন। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মেডিসিন বিভাগে ভর্তি করান চিকিৎসক। 


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বৈদ্যুতিক শর্ট থেকে আহত হন। তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক নতুন ভবনের মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। 

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

সময়ের আলো/এনএ 


  বিষয়:   কারওয়ান বাজার  আগুন  ফায়ার ফাইটার  আহত  হাদির মৃত্যু  প্রথম আলো  অফিস  হামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: