সব ষড়যন্ত্র ব্যর্থ হবে : আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ নির্বাচন ছাড়া কখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।শুক্রবার (১৯

2025-12-19T20:34:53+00:00
2025-12-19T20:34:53+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
সব ষড়যন্ত্র ব্যর্থ হবে : আমানউল্লাহ আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৯১)
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের তারানগরে আলোচনা সভায় কথা বলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান। সংগৃহীত ছবি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ নির্বাচন ছাড়া কখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জের তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনপূর্বক এক আলোচনাসভায় এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। যে কোনও মূল্যে নির্বাচন হতে হবে। কোনও ষড়যন্ত্র বা চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করা যাবে না।’ 

আলোচনাসভা শেষে তিনি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন। এ সময় ক্যাম্পে বিশজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন এবং বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো. জাভেদ আহমেদ, ঢাকা জেলা ড্যাব সভাপতি ডা. মাহমুদ আলম তারেক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কেরানীগঞ্জ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আলিনুর পলাশ এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আলম বাদল প্রমুখ। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ষড়যন্ত্র  ব্যর্থ হবে  আমানউল্লাহ আমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: