ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল পুরো দেশ। এ অবস্থায় বিএনপির দলীয় দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি রাতে ডাকা হয়েছে জরুরি সভা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দুটি পৃথক কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত এবং রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে।’
বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সময়ের আলো/এনএ