হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াত আমির

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২০ ডিসেম্বর)

2025-12-20T10:05:59+00:00
2025-12-20T10:29:50+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াত আমির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৫ এএম  আপডেট: ২০.১২.২০২৫ ১০:২৯ এএম  (ভিজিট : ২১৪)
হাদির জানাজায় অংশ নিতে ঢাকায় জামায়াত আমির। সংগৃহীত ছবি
শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি রাজধানীতে পৌঁছান। বিষয়টি তিনি নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেন।

ফেসবুকে দেওয়া পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, শহিদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহিদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।


তিনি আরও বলেন, শহিদ ওসমান হাদি কোনো দল বা মতের নন, তিনি দেশের সার্বভৌমত্বের প্রতীক। এ কারণে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে তার জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

শেষে তিনি বলেন, শহিদ ওসমান হাদি যেন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকেন। আল্লাহ তায়ালা তার শাহাদাত কবুল করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।


/ইউএমএইচ



  বিষয়:   জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান  ওসমান হাদি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: