বিপিএলের সিলেট পর্বের টিকিটের দাম চূড়ান্ত, মিলবে যেভাবে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

আসন্ন বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল রোববার থেকে এই আসরের টিকিট বিক্রি শুরু

2025-12-20T22:27:41+00:00
2025-12-20T22:37:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
বিপিএলের সিলেট পর্বের টিকিটের দাম চূড়ান্ত, মিলবে যেভাবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০:২৭ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ১০:৩৭ পিএম
সংগৃহীত ছবি
আসন্ন বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল রোববার থেকে এই আসরের টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। বিকেল ৪টা থেকে টিকিট পাওয়া যাবে, সব টিকিটই বিক্রি হবে অনলাইনে। 

মাঠে বা ভেন্যুতে থাকছে না কোনো টিকিট কাউন্টার। এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে দিনের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ টাকার সিলেট স্টেডিয়ামের শহিদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের জন্য।

Advertisement

আর শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোন ৫০০ টাকা, ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর। 

অনলাইনে টিকিট কেনা যাবে এই ওয়েবসাইটে (gobcbticket.com.bd)।

সময়ের আলো/এআর
  বিষয়:   বিপিএল  সিলেট পর্ব  টিকিট  দাম চূড়ান্ত 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: