রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমান (১৫) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।সোমবার (২২ ডিসেম্বর) সকালে মগবাজার একটি

2025-12-22T16:43:15+00:00
2025-12-22T21:30:19+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুল ছাত্রের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ৯:৩০ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রুমান (১৫) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে মগবাজার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়। গত শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যার দিকে কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুর ৭নম্বর গলিতে ছুরিকাঘাতে আহত হয়েছিল।

কামরাঙ্গীরচড় থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত শুক্রবার ১৯ ডিসেম্বর রাতে কামরাঙ্গDরচর পূর্ব রসুলপুর ৭নম্বর গলির রঞ্জুর বাড়ির সামনে সিনিয়র জুনিয়র নিয়ে সাইফুল ইসলাম সাগর ওরফে অমিম (১৯) রুমানের বুকে ও হাতে ছুরিকাহত করে। আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল নিয়ে আসে। রুমানের আইসিইউ প্রয়োজন হওয়ায় তাকে মগবাজার এ-ওয়ান হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায়।

এসআই আরও জানান, ঘটনার পরদিন রুমানের৷ বাবা রিকশা চালক জালাল ফকির থানায় হত্যা চেষ্টার মামালা করেন। সেইদিনই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম সাগর ওরফে অমিমকে (১৯) গ্রেফতার করা হয়। মামালাটি এখন হত্যা মামালায় রুপান্তরিত হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


নিহত রুমানের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার মজিদ ফকির কান্দি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচড় পূর্ব রসুলপুর ৮নম্বর গলিতে পরিবারের সাথে থাকত। বাবা জালাল ফকির রিকশা চালক। রুমান স্থানীয় সান লাইট কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   রাজধানী  ছুরিকাঘাত  স্কুল ছাত্র  নিহত 


Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: