বড়দিনে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

খ্রিস্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা

2025-12-24T15:50:46+00:00
2025-12-24T15:50:46+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
বড়দিনে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করল ডিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ পিএম 
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) লোগো। ছবি : সংগৃহীত
খ্রিস্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র বড়দিন উদযাপনের জন্য ঢাকা মহানগর পুলিশ সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চায়। এই উপলক্ষে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন

ডিএমপি আরও জানায়, এই পদক্ষেপের উদ্দেশ্য বড়দিনের উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। নগরবাসীকে সার্বিক সহযোগিতার জন্য ডিএমপি তাদের আন্তরিক আহ্বান জানিয়েছে।

এতে করে বড়দিনের উৎসবকে আরও শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা সমস্যা তৈরি না হয়।

এএডি/
  বিষয়:   বড়দিন  আতশবাজি  ফানুস  নিষিদ্ধ  ডিএমপি 


Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: