শাড়িতে নজর কাড়লেন রুনা খান

সময়ের আলো ডেস্ক

বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান আবারও তার নতুন লুকে মাতিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। তার অভিনয়ের দক্ষতা যেমন দর্শকদের মনে

2025-12-23T19:55:25+00:00
2025-12-23T19:55:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
শাড়িতে নজর কাড়লেন রুনা খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩৪০)
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান আবারও তার নতুন লুকে মাতিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম। তার অভিনয়ের দক্ষতা যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, তেমনই তিনি প্রতিনিয়ত তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের মাধ্যমে নেটিজেনদের মন জয় করেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জনপ্রিয় অভিনেত্রী তার নতুন ছবির মাধ্যমে ফ্যাশনেও এক নতুন নজর দিয়েছেন।

রুনা খান এবার ঐতিহ্যবাহী জামদানি শাড়িতে এক নতুন রূপে ধরা দিয়েছেন। ফেসবুকে শেয়ার করা তার একগুচ্ছ ছবিতে দেখা গেছে, তিনি সি-গ্রিন রঙের নকশা করা জামদানি শাড়িতে অত্যন্ত স্নিগ্ধ ও শোভাময়ী লাগছেন। কানপাশা ও কপালে লাল টিপ এই লুককে আরো চমকপ্রদ করেছে।
আরও পড়ুন

এই সাজে রুনা খানের উপস্থিতি ছিল যেন এক স্নিগ্ধতার প্রতিচ্ছবি। তার মিষ্টি হাসি এবং পোশাকের সাথে পুরোপুরি মানানসই সৌন্দর্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ছবির ক্যাপশনে তিনি যোগ করেছেন একটি কবিতার উক্তি- ‘দেখি নাই কভু দেখি নাই, এমন তরণী বাওয়া।’

তার নতুন লুক মুহূর্তেই প্রশংসিত হয়েছে। ভক্তরা নানা মন্তব্যে তাকে বিশ্বসেরা সুন্দরী হিসেবে আখ্যায়িত করেছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘শাড়িতেই আমাদের বাঙালি নারী সেরা।’ অন্য একজন লিখেছেন, ‘আপনাকে যেন এক স্নিগ্ধ প্রতিচ্ছবি মনে হচ্ছে।’

রুনা খান তার অভিনয় দিয়ে অনেক চলচ্চিত্র ও নাটকে ব্যাপক প্রশংসা পেয়েছেন। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তার অভিনীত ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিগুলোও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে, ‘ছিটকিনি’ ছবিতে তার অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।

এএডি/


  বিষয়:   অভিনয়  অভিনেত্রী  রুনা খান  বাংলাদেশ  বিনোদনের খবর 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: