শাহবাগে পিস্তলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগে আন্দোলরন চলমান। সেই বিক্ষোভ সমাবেশের পাশ

2025-12-29T21:19:28+00:00
2025-12-29T21:24:51+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
শাহবাগে পিস্তলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৯:২৪ পিএম
লাল জামা পরা যুবককে আটক করা হয়। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগে আন্দোলরন চলমান। সেই বিক্ষোভ সমাবেশের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে।

তবে আটক ব্যক্তির পরিচয় ও তার সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

তবে পরে যাচাই করে পুলিশ জানিয়েছে, শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন থেকে পিস্তলসহ একজনকে আটক করা হয়। এটা খেলনা পিস্তল ছিল এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   শাহবাগ  পিস্তল  যুবক আটক 


Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: