প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেফতার আরও ৯

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে

2025-12-23T13:23:36+00:00
2025-12-23T13:24:10+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেফতার আরও ৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ পিএম  আপডেট: ২৩.১২.২০২৫ ১:২৪ পিএম
প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ না করলেও, আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এরা হামলায় জড়িত ছিল। এর আগে, সোমবার প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছিল এবং সিসিটিভি ফুটেজ দেখে আরও ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন

ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সিসিটিভি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ একযোগে কাজ করছে।

এক প্রশ্নের উত্তরে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি বা সহিংসতা ছড়ানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক বা অন্য কোনো সম্পৃক্ততা খুঁজে না, আমাদের লক্ষ্য হলো দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা। অপরাধী যে দলেরই হোক বা যেকোনো মতাদর্শেরই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

এছাড়া, ভবিষ্যতে এমন সহিংস ঘটনা প্রতিরোধ করতে ডিএমপির পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। নজরুল ইসলাম আরও বলেন, ‘গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি বন্ধে গণমাধ্যমসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

এএডি/
  বিষয়:   প্রথম আলো  ডেইলি স্টার  হামলা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: