সম্প্রতি আবুল খায়ের গ্রুপ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন অতিরিক্ত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫
পদ: ১টি
লোকবল: নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২২ ডিসেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা: প্রোডাক্ট সেলসে দক্ষতা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
/এমএইচআর