জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি গণমাধ্যম সময়ের আলো। জরুরি ভিত্তিতে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটি ‘জেলা প্রতিনিধি’ নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সময়ের আলো’র মানবসম্পদ বিভাগ থেকে জানানো হয়েছে, জেলা প্রতিনিধি হিসেবে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের ডিজিটাল সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং আধুনিক মিডিয়া ট্রেন্ডে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম : জেলা প্রতিনিধি।
জেলার নাম : নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, কুষ্টিয়া, পঞ্চগড়, নীলফামারী, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।
পদ সংখ্যা : একাধিক।
শিক্ষাগত যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস ও মোবাইল সাংবাদিকতায় দক্ষতা।
অভিজ্ঞতা : জাতীয় পত্রিকায় কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা।
সম্মানী : আলোচনা সাপেক্ষে।
বিষয় : ই-মেইলের সাবজেক্টে অবশ্যই জেলার নাম লিখতে হবে।
সিভি পাঠানোর শেষ তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫।
যোগাযোগ : মানবসম্পদ বিভাগ, নাসির ট্রেড সেন্টার, ৮৯ বীর উত্তম সিআর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা-১২০৫।
আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীগণ জীবনবৃত্তান্ত সময়ের আলোর মানবসম্পদ বিভাগে নিম্নোক্ত মেইলে প্রেরণ করবেন।
সময়ের আলো/এনএ