প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার

নিজস্ব প্রতিবেদক

চাকরি

‘কমিউনিকেশনস স্পেশালিস্ট-কনটেন্ট অ্যান্ড ক্যাম্পেইন’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আকর্ষণীয় বেতন ও সুবিধাসহ এই পদে

2025-12-29T16:59:00+00:00
2025-12-29T17:03:38+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
চাকরি
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৮৩ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৫:০৩ পিএম  (ভিজিট : ১৭৫)
সংগৃহীত ছবি
‘কমিউনিকেশনস স্পেশালিস্ট-কনটেন্ট অ্যান্ড ক্যাম্পেইন’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আকর্ষণীয় বেতন ও সুবিধাসহ এই পদে কেবল বাংলাদেশি নাগরিকেরা আবেদনের সুযোগ পাবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা :

আবেদনকারীকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। উন্নয়ন বা মানবিক সংস্থায় যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ক্যাম্পেইন ও কনটেন্ট তৈরিতে কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।


দায়িত্ব :

নির্বাচিত প্রার্থীকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ডিজিটাল ও প্রিন্ট কনটেন্ট তৈরি এবং বিভিন্ন ক্যাম্পেইন কৌশল বাস্তবায়ন করতে হবে। পদটির কর্মস্থল হবে ঢাকা।

বেতন ও সুযোগ-সুবিধা :

পেশাদার এই পদের মাসিক বেতন ১,৪৭,১০৬ থেকে ১,৮৩,৮৮৩ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, বিমা এবং সন্তানদের জন্য ডে-কেয়ার সুবিধা রয়েছে।

আবেদন প্রক্রিয়া : 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্ল্যান ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ: ৬ জানুয়ারি ২০২৬।

সময়ের আলো/এআর


  বিষয়:   প্ল্যান ইন্টারন্যাশনাল  চাকরি  সুযোগ 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: