৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে পরিবর্তন

সময়ের আলো ডেস্ক

চাকরি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫০তম বিসিএসের আবেদনের সময় শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর)

2025-12-24T16:19:34+00:00
2025-12-24T16:19:34+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
চাকরি
৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে পরিবর্তন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৭৮)
ফাইল ছবি
সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫০তম বিসিএসের আবেদনের সময় শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই বিসিএসে মোট আবেদন করেছেন প্রায় ৫০ হাজার ৬৮৩ চাকরিপ্রার্থী। মোট আবেদন কত হবে, তা জানা যাবে আবেদনের সময় শেষ হলে।

এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখও জানিয়েছে পিএসসি। ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষা শুরুর তারিখ ৯ এপ্রিল এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে।

৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন–ক্যাডার মিলে মোট দুই হাজার ১৫০ জনকে নিয়োগ দেয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন

এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) নম্বর বণ্টন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। নম্বর কমেছে বাংলা, ইংরেজিসহ তিনটি বিষয়ে। বিপরীতে নম্বর বৃদ্ধি পেয়েছে তিনটি বিষয়ের। মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।

নম্বর বণ্টন যেভাবে—

১. বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)
২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)
৩. বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (৫ নম্বর কমেছে)
৪. আন্তর্জাতিক বিষয়াবলি ২৫ (৫ নম্বর বেড়েছে)
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (অপরিবর্তিত)
৬. সাধারণ বিজ্ঞান: ১৫ (অপরিবর্তিত)
৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (অপরিবর্তিত)
৮. গাণিতিক যুক্তি: ২০ (৫ নম্বর বেড়েছে)
৯. মানসিক দক্ষতা: ১৫ (অপরিবর্তিত)
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (৫ নম্বর বেড়েছে)

/এমএইচআর 


  বিষয়:   ৫০তম বিসিএস  প্রিলি  নম্বর বণ্টন 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: