চলে গেলেন ফুটবলের ‘পিকাসো’ রবার্টসন

সময়ের আলো ডেস্ক

খেলাধুলা

চলে গেলেন ফুটবল ইতিহাসের অন্যতম বর্ণিল চরিত্র এবং নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন। ইংলিশ ফুটবলের অন্যতম প্রাচীন ক্লাব নটিংহাম

2025-12-26T13:11:02+00:00
2025-12-26T13:11:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
চলে গেলেন ফুটবলের ‘পিকাসো’ রবার্টসন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১:১১ পিএম   (ভিজিট : ১২০)
নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন। সংগৃহীত ছবি
চলে গেলেন ফুটবল ইতিহাসের অন্যতম বর্ণিল চরিত্র এবং নটিংহ্যাম ফরেস্টের কিংবদন্তি উইঙ্গার জন রবার্টসন। ইংলিশ ফুটবলের অন্যতম প্রাচীন ক্লাব নটিংহাম ফরেস্টের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র এবং স্কটল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার জন রবার্টসনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। নটিংহাম ফরেস্টের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাদের সর্বকালের সেরা এই খেলোয়াড়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করা হয়েছে। 

১৯৮০ সালে হামবুর্গকে হারিয়ে ইউরোপীয় কাপ ধরে রাখে নটিংহ্যাম ফরেস্ট। সেই শিরোপা জেতা ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি ছিল রবার্টসনের। ১৯৮১ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের হয়ে জয়সূচক গোল করেছিলেন রবার্টসন। পরের বছর বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচই জিতেছিল স্কটল্যান্ড। ৫-২ ব্যবধানে জেতা ম্যাচে দলের হয়ে চতুর্থ গোলটি করেছিলেন রবার্টসন। 


দেশের হয়ে ২৮টি ম্যাচ খেলেন রবার্টসন। মোট গোল করেন ৮টি। ১৯৭০-১৯৮৩ পর্যন্ত নটিংহ্যামের হয়ে ৩৮৬টি ম্যাচ খেলে ৬১ গোল করেন লেফট উইঙ্গার। ডার্বি কাউন্টির হয়ে ৭২ ম্যাচে মাঠে নেমে করেন ৩ গোল। এই ক্লাবটিতে দুই মৌসুম কাটানোর পর ফের ১৯৮৫ সালে ফিরে যান নটিংহ্যামে। তবে পুরোনো ফর্ম আর ধরে রাখতে পারেননি। নটিংহ্যামে দ্বিতীয় অধ্যায়ে ১১ ম্যাচ খেলেন তিনি। 

খেলা ছাড়ার পর নটিংহ্যাম ফরেস্ট সতীর্থ মার্টিন ও'নিলের সহকারী কোচ হিসেবে ওয়াইকম্ব ওয়ান্ডারার্স, নরউইচ সিটি, লেস্টার সিটি, সেল্টিক এবং অ্যাস্টন ভিলায় দায়িত্ব পালন করেন রবার্টসন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   চলে গেলেন  ফুটবল  পিকাসো  রবার্টসন 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: