বিদেশ থেকে আসেনি বিপিএলের ট্রফি

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ট্রফি ছাড়াই শুরু হয়েছে বিপিএল। বিকেল ৩টায় মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫

2025-12-26T18:58:51+00:00
2025-12-26T18:59:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
বিদেশ থেকে আসেনি বিপিএলের ট্রফি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৮ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৬:৫৯ পিএম  (ভিজিট : ২১৫)
সংগৃহীত ছবি
ট্রফি ছাড়াই শুরু হয়েছে বিপিএল। বিকেল ৩টায় মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। 

তবে উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে একসঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছে। পরে হয় কোরআন তিলওয়াতও। এরপরে শহিদ ওসমান হাদির স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন সবাই। পরক্ষণেই হাজার হাজার বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তবে সবকিছু হলেও আলোচনায় বিপিএলের ট্রফি। কারণ মাঠে দেখা যায়নি ট্রফিটাই! বিশ্বের অন্যান্য সব টুর্নামেন্টের শুরুতে ট্রফি নিয়েই শুরু হয় খেলা। তবে বিপিএল ক্ষেত্রে দেখা গেল উল্টো। 


খোঁজ নিয়ে জানা গিয়েছে, বিদেশ থেকে ট্রফি আসার কথা রয়েছে, এখনো না পৌঁছানোর কারণেই উদ্বোধনী দিন দেখা যায়নি ট্রফি। যে কারণে ক্যাপ্টেনস ডেও হয়নি গতকাল।  

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে চলমান ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুক্তাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান।  

সময়ের আলো/ এআর


  বিষয়:   বিপিএল  ট্রফি 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: