মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

সময়ের আলো ডেস্ক

বিদেশ

মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ২৫ জানুয়ারি। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।ঘোষণা অনুযায়ী,

2025-12-27T04:08:27+00:00
2025-12-27T04:08:27+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
বিদেশ
মিয়ানমারে ৩ ধাপে ভোটগ্রহণের তারিখ ঘোষণা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৪:০৮ এএম   (ভিজিট : ১১৭)
২০২০ সালের নির্বাচনে ভোট দিচ্ছেন এক নারী। ছবি : এপি
মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ আগামী ২৫ জানুয়ারি। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। 

ঘোষণা অনুযায়ী, ভোটের প্রথম দুই ধাপ হবে ২৮ ডিসেম্বর ও ১১ জানুয়ারি। এই দুই ধাপে মোট ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোটগ্রহণ হবে। খবর রয়টার্সের। 

সেনা-সংশ্লিষ্ট পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় ধাপে ৬৩টি টাউনশিপে ভোট হবে। 

মিয়ানমার জান্তা প্রধান মিন অং হ্লাইং আগেই স্বীকার করেছেন, সারা দেশে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। ২০২১ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশে সেনাশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত হতে থাকে সশস্ত্র প্রতিরোধ। দেশটিতে চলমান গৃহযুদ্ধের মধ্যেই ভোটগ্রহণের পরিকল্পনা ঘোষণা করা হলো। 

তবে ভোটগণনা ও নির্বাচনের ফল ঘোষণার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। 

বিশ্লেষকদের মতে, একটি স্থিতিশীল প্রশাসন গঠনের লক্ষ্যে যুদ্ধক্ষেত্র থেকে নির্বাচনি প্রক্রিয়ায় যাওয়ার সামরিক সরকারের এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। তবে জান্তা সরকারের দাবি, এই নির্বাচন জনগণের সমর্থন পাচ্ছে।

এফআর


  বিষয়:   মিয়ানমার  ৩ ধাপে  ভোটগ্রহণের তারিখ  ঘোষণা 


Loading...
Loading...
বিদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: