পিলখানায় শহিদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহিদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত

2025-12-27T17:32:02+00:00
2025-12-27T17:32:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজনীতি
পিলখানায় শহিদ সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম 
শহিদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করছেন তারেক রহমান। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বনানীতে সামরিক কবরস্থানে ‘পিলখানা ট্রাজেডি’তে শহিদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সেখানে যান তিনি। এরপর ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। পরে শহিদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’ ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসেনের কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।


প্রসঙ্গত, ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় শহিদ হন ৫৭ জন সেনা কর্মকর্তা। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন বীর সেনাকে হারায় বাংলাদেশ।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   পিলখানা ট্রাজেডি  শহিদ সেনা  কবর জিয়ারত  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: