খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবির

2025-12-30T11:27:37+00:00
2025-12-30T11:27:37+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলাধুলা
খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, দেশের ক্রিকেটের অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

তার প্রত্যক্ষ সহযোগিতায় ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং সারাদেশে খেলাটির প্রসারে নতুন গতি সঞ্চারিত হয়।


বিবৃতিতে আরো বলা হয়, বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। আজ যে অবস্থানে বাংলাদেশ ক্রিকেট পৌঁছেছে, তার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে বলা হয়, ‘এই অপূরণীয় ক্ষতিতে বিসিবি সমগ্র জাতির সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’

এদিকে জাতীয় শোক পালনের অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচ বাতিল ঘোষণা করেছে বিসিবি। 

সময়ের আলো/এআর


  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  বিসিবি  শোক 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: