মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা

সময়ের আলো ডেস্ক

খেলা

ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের মাধ্যমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল

2026-01-01T10:56:56+00:00
2026-01-01T10:56:56+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে ‘দেশদ্রোহী’ বললেন বিজেপি নেতা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৫৬ এএম 
বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম, শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলের মাধ্যমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল নিলামে ৯ কোটি রুপিতে দলে ভেড়ানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সঙ্গীত সোম এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তাদের বিমানবন্দরের বাইরে পা রাখার সুযোগ না দেওয়ার শপথ নিয়েছি। শাহরুখ খান এবং তার মতো গাদ্দারদের এই বিষয়টি বুঝে নেওয়া উচিত।’

এছাড়া, শাহরুখ খানকে ভারতের অর্থ দিয়ে দেশবিরোধী কাজ করার অভিযোগও তুলেছেন এই বিজেপি নেতা। তার দাবি, ‘দেশের মানুষ আপনাকে ভালোবেসে আজকের অবস্থানে পৌঁছেছে। কিন্তু সেই অর্থ দিয়েই আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। কখনও পাকিস্তানকে সমর্থন দেওয়া হয়, আবার কখনও কোটি কোটি টাকা বিদেশি খেলোয়াড়দের কিনতে খরচ করা হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।’
আরও পড়ুন

এটি প্রথম নয়, এর আগেও শাহরুখ খান রাজনৈতিক বিতর্ক এবং সমালোচনার মুখে পড়েছেন। তবে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে।

এ ধরনের মন্তব্যের মাধ্যমে শাহরুখ খান এবং তার পেশাদারিত্বকে নিয়ে ভারতীয় রাজনীতিতে আরও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, বিশেষ করে যখন পাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে বিতর্কের বিষয়টি উঠে এসেছে।

এএডি/


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: