ওমরাহ পালনে সৌদিতে প্রিন্স মামুন, দেশে প্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ওমরাহ হজ পালন করতে এখন সৌদি আরবে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। তবে দেশে অপেক্ষা করছে তার জন্য

2026-01-01T20:49:23+00:00
2026-01-01T21:08:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
ওমরাহ পালনে সৌদিতে প্রিন্স মামুন, দেশে প্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ৯:০৮ পিএম  (ভিজিট : ১৭৭)
সংগৃহীত ছবি
ওমরাহ হজ পালন করতে এখন সৌদি আরবে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। তবে দেশে অপেক্ষা করছে তার জন্য দুঃসংবাদ। 

লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় আদালতে হাজির না হওয়ায় মামুনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। 

মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওমরাহ পালনের কারণে মামুন আদালতে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করলেও বাদী লায়লা আখতার ফরহাদ আদালতে হাজির হয়ে মামুনের জামিন বাতিলের আবেদন করেন। 

 
বাদীর আইনজীবী সরকার সাব্বির হোসেন (ফয়সাল) শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে অন্য আদালতে ধর্ষণ মামলা বিচারাধীন। ওই মামলা তুলে নিতে তিনি বাদীর বাসায় প্রবেশ করে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

শুনানি শেষে আদালত মামুনের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয়। গত ১০ মে ভোর সাড়ে ৫টার দিকে লায়লার ক্যান্টনমেন্ট ডিওএইচএস-এর বাসায় যান মামুন। সেখানে তিনি লায়লার করা আগের মামলা ও জিডি তুলে নিতে হুমকি দেন। লায়লা অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   ওমরাহ  প্রিন্স মামুন  দুঃসংবাদ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: