রাজকীয় রীতিতে তীব্র অস্বস্তি ছিল ডায়ানার

সময়ের আলো ডেস্ক

রাজপরিবারের সঙ্গে বড়দিন যেমন প্রিন্সেস ডায়ানার কাছে ছিল অস্বস্তিকর, নববর্ষের রাতও তার ব্যতিক্রম ছিল না। স্যান্ড্রিংহাম এস্টেটে রাজকীয় নিয়মকানুন, দীর্ঘ

2026-01-02T03:35:39+00:00
2026-01-02T03:35:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজকীয় রীতিতে তীব্র অস্বস্তি ছিল ডায়ানার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ এএম 
প্রিন্সেস ডায়ানা। ছবি : সংগৃহীত
রাজপরিবারের সঙ্গে বড়দিন যেমন প্রিন্সেস ডায়ানার কাছে ছিল অস্বস্তিকর, নববর্ষের রাতও তার ব্যতিক্রম ছিল না। স্যান্ড্রিংহাম এস্টেটে রাজকীয় নিয়মকানুন, দীর্ঘ সন্ধ্যা আর অলিখিত শিষ্টাচারের ভিড়ে ডায়ানা নিজেকে খুঁজে পেতেন বন্দি অবস্থায়। রাজপরিবারের কাছে যা ছিল ঐতিহ্য, ডায়ানার কাছে তা হয়ে উঠেছিল মানসিক যন্ত্রণার আরেকটি অধ্যায়। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০২১ সালের চলচ্চিত্র স্পেনসার কিংবা সাম্প্রতিক রাজকীয় প্রতিবেদনে চোখ রাখলেই বোঝা যায়; প্রিন্সেস ডায়ানা রাজপরিবারের সঙ্গে বড়দিন কাটানো একেবারেই পছন্দ করতেন না। তিনি এই সময়টাকে ‘অপমানজনক’ ও ‘ভীতিকর’ বলেও বর্ণনা করেছিলেন। বড়দিনের মতোই, নববর্ষের রাতে ডায়ানা খুব একটা স্বস্তি পেতেন না।

ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুযায়ী, নববর্ষের সময়টাও কাটত নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে। রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ অনেক সময় ফেব্রুয়ারির শুরু পর্যন্ত সেখানেই অবস্থান করতেন। নতুন বছরকে বরণ করে নিতে এলিজাবেথ আয়োজন করতেন পারিবারিক পার্টির, যেখানে রাজপরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হতো। নববর্ষের দিনে রাজপরিবারের নিয়মিত কর্মসূচির মধ্যে থাকত সেন্ট মেরি ম্যাগডালিন চার্চে প্রার্থনা এবং ফেজেন্ট শিকার।

তবে রানী এলিজাবেথের সবচেয়ে প্রিয় আয়োজনগুলোর একটি ছিল ‘লাকি ডিপ’। রাজকীয় বিশেষজ্ঞ ও লেখক ব্রায়ান হোয়ের বর্ণনা অনুযায়ী, এক বাটলার কাঠের গুঁড়াভর্তি একটি পাত্র নিয়ে আসতেন, যার ভেতরে থাকত ছোট ছোট কাগজ- সেখানে লেখা থাকত আসন্ন বছরের ভবিষ্যদ্বাণী। পরিবারের সদস্যরা সন্ধ্যায় একে একে সেখান থেকে কাগজ তুলে নিজেদের ভাগ্য পড়ে শোনাতেন।

ঘড়িতে রাত ১২টা বাজার পর রানী এলিজাবেথ সাধারণত শুতে চলে যেতেন। এটিই ছিল রাজপরিবারের অলিখিত নিয়ম; রানী না শোয়া পর্যন্ত কেউ শুতে যাবে না। এই নিয়মটিই ডায়ানার জন্য হয়ে উঠেছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক।

রানীর ব্যক্তিগত সচিব উইলিয়াম হেসেলটাইন এক সাক্ষাৎকারে বলেন, ডায়ানার কাছে রাজকীয় সন্ধ্যাগুলো ছিল একেবারে অসহনীয়।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   রাজকীয় রীতি  ডায়ানা 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: