তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

সময়ের আলো ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে বাস

2026-01-02T03:38:19+00:00
2026-01-02T03:38:19+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সদস্যদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে বাস করা অভিবাসী দমনে মোতায়েন করা হয় সামরিক বাহিনীর সদস্যদের। বিতর্কিত এই পদক্ষেপের জেরে ব্যাপক আইনি বাধা এবং আদালতের নিষেধাজ্ঞার মুখে পড়েন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যার জেরে গত বুধবার রাজ্যগুলো থেকে আপাতত ন্যাশনাল গার্ড সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে ট্রাম্প বলেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল। তবে অপরাধের মাত্রা পুনরায় বৃদ্ধি পেলে ভবিষ্যতে আরও কঠোরভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার হুঁশিয়ারি দেন ট্রাম্প।

আইনি চ্যালেঞ্জ ও স্থানীয় নেতাদের আপত্তির কারণে সেনা প্রত্যাহার করা হচ্ছে। দেশটির সর্বোচ্চ আদালত ইলিনয়েসে সেনা মোতায়েন আটকে দিয়েছে। বুধবার ফেডারেল আপিল আদালত ক্যালিফোর্নিয়ার সেনাদের গভর্নরের নিয়ন্ত্রণে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। নববর্ষের আগের দিন দেওয়া বার্তায় ট্রাম্প দাবি করেছিলেন, যদি ফেডারেল সরকার হস্তক্ষেপ না করত তা হলে এই তিন শহরই ধ্বংস হয়ে যেত।

ট্রাম্প বলেন, যখন অপরাধ আবার বাড়তে শুরু করবে, তখন আমরা হয়তো অনেক ভিন্ন এবং শক্তিশালী রূপে ফিরে আসব, এটা সময়ের ব্যাপার মাত্র।

জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের অভিবাসন ও অপরাধের ওপর কঠোর নীতির কেন্দ্রবিন্দুতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করা হয়। ৭৯ বছর বয়সি এই বিলিয়নেয়ার রাজধানী ওয়াশিংটন ও টেনেসির মেমফিসে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠিয়েছেন এবং তাদের সান ফ্রান্সিসকোতে পাঠানোর হুমকি দিয়েছিলেন। কিন্তু আদালতের রায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প প্রশাসন।


সময়ের আলো/এসকে/ 




  বিষয়:   শহর  ন্যাশনাল গার্ড  প্রত্যাহার  ট্রাম্প 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: