মাসুদ সাঈদীর নির্বাচনী হলফনামা কী বলছে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে

2026-01-03T10:02:46+00:00
2026-01-03T10:02:46+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
মাসুদ সাঈদীর নির্বাচনী হলফনামা কী বলছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:০২ এএম 
প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। সংগৃহীত ছবি
প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি তার প্রথম সংসদ নির্বাচন।

নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন, পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং তার বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর মোট সম্পদের মূল্য ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা। পাশাপাশি তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা। 

হলফনামা থেকে আরও জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর ও ঢাকার রামপুরা এবং শাহবাগ থানায় মোট তিনটি মামলা ছিল, তবে সবগুলোতেই তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা। ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে জমা আছে মোট ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। 


তিনি ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৩০ হাজার টাকার আসবাবপত্রের মালিক। এছাড়া ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি তার নামে রয়েছে। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার কাছে ১০ ভরি এবং তার স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণ রয়েছে।

বিদেশি রেমিট্যান্স হিসেবে তার আয় ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। পাশাপাশি তিনি মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসির ৫ শতাংশ অনারারি শেয়ারের মালিক। ব্যক্তিগত ঋণ ও ব্যাংক ঋণ মিলিয়ে তার মোট দায় ২০ লাখ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক পিএলসি, মৌচাক শাখা থেকে নেওয়া ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের তথ্যও হলফনামায় উল্লেখ করেছেন।

সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর প্রদান করেছেন বলেও হলফনামায় জানানো হয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   মাসুদ সাঈদী  নির্বাচনী  হলফনামা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: