চবি ভর্তি পরীক্ষায় এক বেঞ্চে ৩ জন, ক্ষুব্ধ উপাচার্য

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক বেঞ্চে বসে তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেখা

2026-01-03T23:41:40+00:00
2026-01-03T23:46:15+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
চবি ভর্তি পরীক্ষায় এক বেঞ্চে ৩ জন, ক্ষুব্ধ উপাচার্য
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪১ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ১১:৪৬ পিএম
প্রত্যেক বেঞ্চে বসেছেন তিন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক বেঞ্চে বসে তিন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেখা গেছে। 

শনিবার (৩ জানুয়ারি) ‘ডি’ ইউনিটের পরীক্ষা চলাকালীন শহীদ হৃদয় তরুয়া ভবন কেন্দ্র পরিদর্শন করে এমন চিত্র দেখতে পান চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। 

Advertisement
এতে কেন্দ্রের দায়িত্বে থাকা কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (কলা ও মানববিদ্যা অনুষদ) দ্বিতীয় তলায় দর্শন বিভাগের একটি কক্ষের প্রত্যেকটি বেঞ্চে তিনজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বসানো হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই কেন্দ্র পরিদর্শনে যান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় এমন চিত্র দেখে ক্ষুব্ধ হন চবি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য।

কেন্দ্রে পরিদর্শনরত দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যেই পরীক্ষা দিচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। জায়গা সংকুলান না হওয়ায় এক সিটে তিন শিক্ষার্থীকে পরীক্ষা নিতে হচ্ছে।


জানতে চাইলে ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান বলেন, এখানে তিনজন করে বসলেও একজনের সঙ্গে অন্যজনের প্রশ্নের মিলের সম্ভাবনা নেই। আর আমরা যদি এভাবে না নেই, তাহলে বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষা নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি যেন, গাদাগাদি করে শিক্ষার্থীদেরকে না বসানো হয়। 

এফআর
  বিষয়:   চবি  ভর্তি পরীক্ষায়  এক বেঞ্চে ৩ জন  ক্ষুব্ধ উপাচার্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: