এখন ভেনেজুয়েলা চালাবে আমেরিকা : ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা আমেরিকার হাতে থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় শনিবার ট্রাম্প

2026-01-03T23:24:57+00:00
2026-01-04T00:00:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
এখন ভেনেজুয়েলা চালাবে আমেরিকা : ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম   (ভিজিট : ২৪২)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা আমেরিকার হাতে থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শনিবার ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন বলে নিশ্চিত করেছে আল-জাজিরা। 

তিনি বলেছেন, নিরাপদ ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে আমেরিকা।

এর আগে, শনিবার (৩ ডিসেম্বর) সূর্য ওঠার আগেই ভেনেজুয়েলার আকাশে দেখা দেয় আগুণের ঝলকানি, গোটে দেশে শুরু হয় যুদ্ধের দামামা। রাজধানী কারাকাস থেকে শুরু করে মিরান্ডা ও আরাগুয়া, প্রতিটি গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্টে বৃষ্টির মতো ঝরতে থাকে মার্কিন মিসাইল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৭টি জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। এর পরপরই দক্ষিণ কারাকাসের প্রধান সামরিক ঘাঁটিসহ বিস্তীর্ণ এলাকা ডুবে যায় ঘোর অন্ধকার, অনিশ্চয়তা আর ধোঁয়াশায়।

ধোঁয়াশা কাটে যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঙ্কার ছাড়েন। ট্রাম্পের দাবি, এক বিশেষ কমান্ডো অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তাদের নিজ বাসভবন থেকেই আটক করে অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে মার্কিন বাহিনী। ট্রাম্প একে মাদক পাচার ও অবৈধ অভিবাসন দমনের মিশন হিসেবে তুলে ধরলেও, বিশ্লেষকরা দেখছেন ভিন্ন কিছু। তবে রহস্যের জন্ম দিয়েছে পেন্টাগন; হোয়াইট হাউস অভিযানের দাবি করলেও প্রতিরক্ষা দপ্তর এখনো বজায় রেখেছে গভীর নীরবতা।

সেসব আলোচনার বাইরে প্রশ্ন এসেছে, মাদকই কি নেপথ্যের একমাত্র কারণ? নাকি এর আড়ালে লুকিয়ে আছে ‘কালো সোনা’র মোহ? বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের গভীরে তাকালে বোঝা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ কেবল মাদক নির্মূল নয়, বরং এটি এক বৃহত্তর ‘আমেরিকা ফার্স্ট’ মিশনের অংশ। ভেনেজুয়েলার বিশালাকার খনিজ সম্পদকে স্বৈরাচারী মাদুরো সরকারের অপশাসন থেকে মুক্ত করে এই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোই ট্রাম্পের মূল লক্ষ্য। ১৮২৩ সালের ঐতিহাসিক ‘মনরো নীতি’র আধুনিক প্রয়োগের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন, লাতিন আমেরিকায় চীন, রাশিয়া কিংবা ইরানের মতো বহিঃশক্তির কোনো স্থান নেই। ট্রাম্পের এই কৌশলগত দূরদর্শিতার অর্থ হলো, ভেনেজুয়েলার সম্পদকে কাজে লাগিয়ে একদিকে যেমন মাদুরোর মতো শাসককে হটানো, অন্যদিকে পুরো পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য ও নিরাপত্তা সুনিশ্চিত করা।

মূলত, লাতিন আমেরিকাকে চীন ও রাশিয়ার মতো বহিঃশক্তির প্রভাবমুক্ত রাখতেই ট্রাম্পের এই কঠোর অবস্থান। মাদুরোর অপশাসন হটিয়ে ভেনেজুয়েলার তেল সম্পদকে বৈশ্বিক বাজারের জন্য উন্মুক্ত করা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের আসল সাফল্য। ট্রাম্পের এই কৌশলী চালের মাধ্যমে পুরো পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য এখন অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সুসংহত।

মাদুরোর পতনের মধ্য দিয়ে ভেনেজুয়েলায় একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে স্থিতিশীলতা ফেরানোই এখন ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। কারাকাসের এই যুদ্ধাবস্থা হয়তো সাময়িক, কিন্তু ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এই বিজয় দীর্ঘমেয়াদে বদলে দেবে পুরো অঞ্চলের ভূ-রাজনীতি। এখন শুধু দেখার অপেক্ষা, ট্রাম্পের হাত ধরে কতটা দ্রুত সমৃদ্ধির পথে ফেরে খনিজ সম্পদে সমৃদ্ধ এই দেশটি।

/এমএইচআর 



Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: