যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এক বছরেরও বেশি সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন

2026-10-24T11:20:44+00:00
2026-10-24T11:20:44+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম 
ছবি : সংগৃহীত
যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এক বছরেরও বেশি সময়ে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একই সঙ্গে অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যামনেস্টি জানায়, গাজায় এখনো প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। সেখানকার কোনো হাসপাতালই পুরোপুরি সচল নেই। এ ছাড়া ১৪ লাখ মানুষ খাদ্যসংকটের সংকটজনক পর্যায়ে রয়েছেন।

সংস্থাটি বলেছে, ‘ধ্বংসস্তূপের নিচে জবাবদিহির বিষয়টি চাপা দেওয়া যায় না।’ গাজার পুনরুদ্ধার কার্যক্রম আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও ভুক্তভোগীদের অধিকারের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বলেও উল্লেখ করেছে তারা।


অ্যামনেস্টি আরও অভিযোগ করেছে, ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ মেনে চলতে দেশটির ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে।

সংস্থাটির সতর্কতা, জবাবদিহির অভাব ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও নৃশংসতা ঘটার ঝুঁকি বাড়াচ্ছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুদ্ধবিরতি  গাজা  ফিলিস্তিনি  নিহত  অ্যামনেস্টি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: