ইসরায়েলের হাতে আটক পাঁচ নারী কর্মীকে মুক্তির দাবি ইতালির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক পাঁচ ইতালীয় নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।

2026-10-24T11:07:27+00:00
2026-10-24T11:07:27+00:00
 
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের হাতে আটক পাঁচ নারী কর্মীকে মুক্তির দাবি ইতালির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:০৭ এএম 
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক পাঁচ ইতালীয় নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইস্তাম্বুলে সাংবাদিকদের তায়ানি বলেন, ‘যা ঘটেছে, তা অগ্রহণযোগ্য। তারা কোনো অপরাধ করছিলেন না।’ আটক নারীদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের সুরক্ষায় এগিয়ে যাওয়ার সময় পশ্চিম তীরের কিরিয়াত আরবা এলাকায় ওই পাঁচ নারীকে আটক করে ইসরায়েলি বাহিনী। এ সময় তাঁদের সঙ্গে আরও কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মীও আটক হন।


রয়টার্সের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ শুক্রবার ইতালীয় কূটনীতিকদের জানিয়েছে, বহিষ্কার ও নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য আটক পাঁচ নারীকে দেশটির অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইসরায়েল  নারী কর্মী  মুক্তির দাবি  ইতালি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: