প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:১৪ এএম
ইস্তাম্বুলে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি : সংগৃহীত যুক্তরাজ্যে মূল্যস্ফীতি বাড়তে থাকায় ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ কথা বলেন।
মিলিব্যান্ড বলেন, ‘জীবনযাত্রার ব্যয়সংকট এখন যুক্তরাজ্যের মানুষের সবচেয়ে বড় সমস্যা।’ সরকার জানে, ইরান যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম এবং মূল্যস্ফীতি বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংঘাতের অবসান ঘটাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করাই তার দায়িত্ব। যুদ্ধটি অনেক দীর্ঘ হয়েছে এবং যুক্তরাজ্যের মানুষের ব্যাপক ক্ষতি করেছে।
‘আমরা আর বেশি দিন এ পরিস্থিতির বোঝা বহন করতে পারি না,’ বলেন মিলিব্যান্ড।
তিনি জানান, এ কারণেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে তিনি ইস্তাম্বুলে রয়েছেন। সংঘাতের স্থায়ী অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের পরিবারগুলোর ওপর চাপ কমানোই এ কূটনৈতিক উদ্যোগের লক্ষ্য।
সময়ের আলো/জেডি