মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরাধীর মতো হাঁটানোর একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট।আল জাজিরার প্রতিবেদনে বলা

2026-01-04T10:25:40+00:00
2026-01-04T10:25:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম 
মাদুরোকে ‘অপরাধীর মতো’ হাঁটানোর ভিডিও প্রকাশ। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপরাধীর মতো হাঁটানোর একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউসের সরকারি র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির ওপর ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ লিখেছে, ‘পার্প ওয়াক (অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়া) করানো হলো।’

ভিডিওতে দেখা যায়, কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। করিডোরের নীল রঙের কার্পেটে লেখা রয়েছে ‘ডিইএ এনওয়াইডি’ মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক বিভাগকে নির্দেশ করে এমন একটি চিহ্ন।
 
ভিডিওটিতে মাদুরোকে সেখানে উপস্থিত এক ব্যক্তিকে ‘শুভ নববর্ষ’ বলে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

 
যুক্তরাষ্ট্রের রুদ্ধশ্বাস অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দিশিবিরে (মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে) নেওয়ার কথা রয়েছে। সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ভেনেজুয়েলা  নিকোলাস মাদুরো  হোয়াইট হাউস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: