সাভার সিটি ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন আটকের । এর আগে সোমবার রাতে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের আটক কর হয় বলে জানা গেছে।
আটকরা হলেন- নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দুবরাগপুর গ্রামের আবু তাহের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুয়াজানি গ্রামের স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানার ছারপাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভোলামারি গ্রামের রবিউল করিম ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সবাই সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, রোববার দিবাগত গভীর রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। পরে সোমবার সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। এরপর রাতে সাভারের বিরুলিয়ার ইউনিয়নের খাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এর আগে, আটক তানভীর হোসেন তার ফেসবুকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ছবি পেস্ট করলে তা ভাইরাল হয়। এতে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ তাদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চালায়।
সময়ের আলো/কেএইচও