কৃষি গুচ্ছের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) রাতে

2026-01-07T21:49:54+00:00
2026-01-07T23:49:21+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
কৃষি গুচ্ছের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ১১:৪৯ পিএম
প্রতীকী ছবি
কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে ৯টার দিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান ফল প্রকাশ ঘোষণা করেন।

Advertisement
পরে ফলাফল কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। 

এদিকে, এ বছর কৃষি গুচ্ছের পরীক্ষায় সর্বোচ্চ ৯৩.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফেরদৌস আহমেদ নামে এক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। প্রকাশিত প্রথম অপেক্ষামান তালিকায় স্থান পেয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।

ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ বছর ভর্তি পরীক্ষায় ৮৮ হাজার ২২৮ পরীক্ষার্থী আবেদন করেন। যার মধ্যে ৯১.০৪ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এটি কৃষি গুচ্ছের এ যাবতকালের সর্বোচ্চ উপস্থিতি। এর আগে কৃষিগুচ্ছের কোনো পরীক্ষায় এত শিক্ষার্থী উপস্থিত ছিল না।

ফলাফল দেখতে ক্লিক করুন : https://acas.edu.bd/

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা হয়।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন ৩ হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেন প্রায় ২৪ জন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

এফআর
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: