কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ সরকার।বুধবার (৭ জানুয়ারি) থেকে

2026-01-08T08:44:18+00:00
2026-01-08T08:44:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:৪৪ এএম   (ভিজিট : ৯৫)
কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ। সংগৃহীত ছবি
দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইক‌মিশনেও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ সরকার। 

বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উপ-হাইক‌মিশনে বর্তমানে কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রয়েছে।

সূত্র অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ নিয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এখনও এসব মিশনে ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   ভিসা  বাংলাদেশ  ভারত  কলকাতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: