আমেরিকায় অভিবাসনবিরোধী অভিযানে নিহত ১

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কাছাকাছি একটি আবাসিক এলাকায় অভিবাসনবিরোধী অভিযানের সময় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তাদের গুলিতে এক নারী

2026-01-08T08:28:52+00:00
2026-01-08T08:31:07+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আমেরিকায় অভিবাসনবিরোধী অভিযানে নিহত ১
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৮ এএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৮:৩১ এএম
আমেরিকায় অভিবাসনবিরোধী অভিযানে নিহত এক। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কাছাকাছি একটি আবাসিক এলাকায় অভিবাসনবিরোধী অভিযানের সময় আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। 

বুধবার (৭ জানুয়ারি ) স্থানীয় সময়, অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরের অভিযানের প্রতিবাদে চলা বিক্ষোভের মধ্যে ঘটনাটি ঘটে

Advertisement
ঘটনার বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি জানা যায়নি। নিহত নারীর পরিচয় প্রকাশ করা হয়নি, তবে মেয়র জ্যাকব ফ্রের বরাতে বিবিসি জানিয়েছে, তার বয়স ছিল ৩৭ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি লালচে রঙের এসইউভি গাড়ি সড়কে দাঁড়িয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর আইসিই এজেন্টরা গাড়িটি ঘিরে ফেলেন। গাড়িটি কিছু সময় পেছনের দিকে গিয়ে পরে সামনে এগোতে শুরু করলে এজেন্টরা গুলি চালান।

ঘটনার পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন দাবি করেন, ওই নারী এজেন্টদের ওপর হামলার চেষ্টা করেছিলেন এবং তার গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তিনি ঘটনাটিকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েমও একই ধরনের মন্তব্য করেন।


তবে মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই অভিযোগ নাকচ করে সংবাদ সম্মেলনে বলেন, আইসিই এজেন্টরা বেপরোয়াভাবে ওই নারীকে গুলি করেছেন এবং শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করে একজন মানুষকে হত্যা করেছেন।


/ইউএমএইচ
  বিষয়:   আমেরিকা  অভিবাসনবিরোধী অভিযান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: