গাজীপুর মহানগরের ৩ থানার যুবদলের কমিটি ঘোষণা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ তিন ইউনিট— টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) গাজীপুর

2026-01-08T16:32:01+00:00
2026-01-08T16:32:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
গাজীপুর মহানগরের ৩ থানার যুবদলের কমিটি ঘোষণা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম 
প্রতীকী ছবি
গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ তিন ইউনিট— টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম এবং সদস্য সচিব মাহমুদুল হাসান রাজুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা যুবদল
টঙ্গী পশ্চিম থানায় শেখ মো. সুমনকে সভাপতি এবং আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তার পুরস্কার হিসেবে এই দুই নেতাকে শীর্ষ নেতৃত্বে আনা হয়েছে বরে জানান নেতাকর্মীরা।

গাছা থানা যুবদল
গাছা থানা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সোলাইমান সরকারকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। 


কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইফতেখার আহমেদ রিপন ও সদস্য সচিব পদ পেয়েছেন আশরাফুল রহমান জুয়েল তাজ।

পূবাইল থানা যুবদল
পূবাইল থানা যুবদলের নতুন কমিটির সভাপতির দায়িত্বে পেয়েছেন মুজিবুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সোহেল খান। 

নবগঠিত এই কমিটির মাধ্যমে পূবাইলে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

এদিকে, কমিটি ঘোষণার পরপরই সংশ্লিষ্ট থানাগুলোতে আনন্দের জোয়ার বইছে। নতুন নেতাদের স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা। 

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের যেকোনো সংকটময় মুহূর্তে তারা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এফআর


  বিষয়:   গাজীপুর মহানগর  ৩ থানা  যুবদল  কমিটি ঘোষণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: