প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ পৌর সদরের মো. ছোরহাব সরকারের ছেলে এনামুল হকের (২৫) বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল আগামীকাল শুক্রবার। ছেলের বিয়ে উপলক্ষ্যে বৃহস্পতিবার সারাদিন আত্মীয়-স্বজনদের নিয়ে হাসিখুশিতে মেতে ছিলেন মা আলেয়া খাতুন। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. আব্দুল মাজেদ বলেন, আলেয়া খাতুন ডায়াবেটিসের রোগী ছিলেন। সারাদিন খাবারের অনিয়মের কারণে ডায়াবেটিস শূন্য হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন। হাসপাতালের জরুরি বিভাগে আনার পথেই তিনি মারা যান।
এদিকে, আলেয়া খাতুনের মৃত্যুর সংবাদে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এফআর