হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শহিদ ওসমান হাদির খুনিদের বিচার ও আধিপত্যবাদ প্রতিরোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।শুক্রবার (৯

2026-01-09T16:29:49+00:00
2026-01-09T16:29:49+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম 
রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শহিদ ওসমান হাদির খুনিদের বিচার ও আধিপত্যবাদ প্রতিরোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 

শুক্রবার (৯ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তাদের নেতা-কর্মীদের কণ্ঠে ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জেগেছে জেগেছে, ছাত্র আন্দোলন জেগেছে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’ এসব স্লোগান শোনা যায়।


সমাবেশে বক্তারা শহিদ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলার এক মাস পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় ইসলামী ছাত্র আন্দোলনের এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   হাদি  হত্যা  বিচার  দাবি  বিক্ষোভ  সমাবেশ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: